বিশ্বকাপ বদলে দিয়েছে অভিষেককে! গম্ভীর নতুন অস্ত্র তুলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটারের হাতে

Spread the love

টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে ১৪১ রান করেছেন অভিষেক শর্মা। ফর্ম ভাল না থাকলেও এই বিশ্বকাপ বদলে দিয়েছে তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:৫০
cricket

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

বদলে গিয়েছেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরের অভিষেকে ফারাক রয়েছে। সেই ফারাক তৈরি করে দিয়েছেন গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে ১৪১ রান করেছেন অভিষেক। ফর্ম ভাল না থাকলেও এই বিশ্বকাপ বদলে দিয়েছে তাঁকে।

আইসিসি ক্রমতালিকায় টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার হিসাবে খেলতে নামলেও শূন্যের হ্যাটট্রিক দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল তাঁর। একের পর এক ম্যাচে রান পাচ্ছিলেন না। তার পরেও প্রধান কোচ গৌতম গম্ভীর ভরসা দেখিয়েছিলেন তাঁর উপর। সেই ভরসার জেরেই কঠিন সময় শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি।

‘হিন্দুস্তান টাইমস’-এ এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা বলেছেন অভিষেক। তিনি বলেন, “গৌতি ভাই খুব সৎ মানুষ। যা বলার পরিষ্কার বলেন। লুকিয়ে রাখেন না। কঠিন সময়ে গৌতি ভাই বার বার বলছিলেন, জটিল কিছু না ভাবতে। দলে আমার যা কাজ, আমি যে ভাবে খেলি, সেটাই চালিয়ে যেতে। সাহস দেখাতে।” অভিষেক আরও বলেন, “গৌতি ভাই বলেছিলেন, একটা ভাল ইনিংস ছন্দ ফিরিয়ে দেবে। একটা ভাল ইনিংস দলকে জেতাবে। আমি খুব খুশি যে শেষ পর্যন্ত ফাইনালে সেটা এসেছে।”